ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

সৌদি পৌঁছেছেন ৭৩৭৩৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১১

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৩,  12:46 PM

news image

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭৩ হাজার ৭৩৭ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৭৫৯টি ভিসা ইস্যু করা হয়েছে। সোমবার (১২ জুন) হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানা যায়। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৪ হাজার ৩৫১ জন। এদিকে, হজে গিয়ে সর্বশেষ আবদুল মান্নান (৫৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১১ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই মক্কায় মারা গেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম