ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৩,  6:01 PM

news image

সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৪৪ হাজার ২৪৯ জন। চলতি বছর এ পর্যন্ত ভিসা হয়েছে ৮১ হাজার ৩২৬ জন হজযাত্রীর। সোমবার (৫ জুন) হজ নিয়ে প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে জানানো হয়, ৪ জুন রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলাম। এ সময় কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, চিকিৎসক দলের দলনেতা, প্রশাসনিক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ তিন জন ও একজন নারী। সর্বশেষ ৩ জুন মক্কায় মারা যান আলী হোসেন (৬৭)। সৌদিতে চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ জুন। এবছর হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু ২১ মে, শেষ হজ ফ্লাইট ২২ জুন। ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আর ২ আগস্ট শেষ ফিরতি ফ্লাইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম