ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সৌদি পৌঁছেছেন ৩১ হাজারের বেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  10:57 AM

news image

চলতি বছর এ পর্যন্ত ৩১ হাজার ৫৩৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, বুধবার (২২ জুন) দিবাগত রাত ২টা পর্যন্ত ৮৭টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩১ হাজার ৫৩৯ হজযাত্রী। হজ বুলেটিনে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৮ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ৮৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৪৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম