ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নির্বাচনি প্রচারণা শেষ, বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি যে দিন থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করতে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

সৌদি পৌঁছেছেন সাড়ে ৫৬ হাজার হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  10:56 AM

news image

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৩ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৫২ হাজার ৮১২ জন। বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করে। এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত নয়জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম