ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

সৌদি পৌঁছেছেন সাড়ে ১৩ হাজার হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৪,  11:06 AM

news image

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৪৯৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সোমবার (১৩ মে) সকালে বাংলাদেশ হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ থেকে ৩৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের আটটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইট। ফ্লাইনাস এয়ারলাইনসের একটি ফ্লাইট ৪২০ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভোর সাড়ে ৬টায় সৌদির উদ্দেশে ছেড়ে গেছে। আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটটির সৌদি আরবে পৌঁছার কথা রয়েছে। এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এ বছর হজযাত্রীদের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট ১০ জুন। তবে ই-ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান থাকলেও এখনো সরকারি ব্যবস্থাপনায় ৮ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ শতাংশ হজযাত্রীর ভিসা ইস্যু বাকি। এদিকে হজ ক্যাম্পের এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম