ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সৌদি ট্যাংকারে হামলার দাবি হুথির

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই, ২০২৬,  4:56 PM

news image

ইরানের ওপর টানা দ্বাদশ রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। 

এদিকে, নতুন করে চালানো মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে সেদেশের রাষ্ট্রীয় মাধ্যম। এর পরপরই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, নৌশ অবরোধ লঙ্ঘনের দায়ে এনসেলিয়া ও লায়লা নামের দুটি সৌদি তেল ট্যাংকারকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ডও সৌদি ট্যাংকার এনসেলিয়া আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, সৌদি আরবের আল শুকাইক উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি অজানা বস্তু একটি ট্যাংকারে আঘাত হানলে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে হুথি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের দেয়। 

পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এ হামলা পরিচালিত হয়েছে। মার্কিন পদক্ষেপের জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত আমেরিকান লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ওপর যেকোনো হামলার কড়া ও সমপরিমাণ জবাব দেওয়া হবে।

সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম