ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

সৌদি-ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২২,  10:21 AM

news image

সৌদি আরব ও ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের পরিকল্পনাকারীদের বরাতে রোববার (১২ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী মাসেই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন বাইডেন। আর চলতি সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা দেবে হোয়াইট হাউস। এ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক হতে পারে বাইডেনের। হোয়াইট হাউস বলছে, ২০১৮ সালে তুরস্কে ওয়াাশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সংশ্লিষ্টতার জন্য যুবরাজকে দায়ী মনে করেন বাইডেন। রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে পাশ্চাত্যে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।

সংস্কারক হিসেবে যে খ্যাতি অর্জনের পথে ছিলেন তিনি, এসব হত্যাকাণ্ডের কারণে তা মলিন হয়ে গেছে। এ সফরে সৌদির সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করা যায়, তা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলবে ইসরাইল। দুই বৈরী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। মে মাসের মাঝামাঝিই বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের জল্পনা-কল্পনা চলছিল। এর আগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলেছে, জুনের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশ দুটি সফর করতে পারেন জো বাইডেন। পরে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, শিগগিরই তিনি সৌদি আরব সফর করবেন। তবে তা জুনে হবে না বলেও আভাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে কাজ করার চেষ্টা করছি। সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশ ও ইসরাইলি নেতাদের সঙ্গে তার বৈঠক করারও সম্ভাবনা রয়েছে এ সফরে।’ গেল বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন জো বাইডেন। তার এ সফরে সৌদি আরবে একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। যাতে ৯টি আরব দেশের নেতারা অংশ নেবেন। ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে চাচ্ছে ওয়াশিংটন। যে কারণে এ সফরকে আরও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম