ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

সৌদি আরব প্রতিহত করেছে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র!

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৬,  11:00 AM

news image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে এসব ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, আকাশেই ধ্বংস করা হয় সব ক্ষেপণাস্ত্র। তবে এর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার কাছাকাছি এলাকায় পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব একের পর এক হামলার মুখে পড়ছে- এমনটাই বলছে কর্তৃপক্ষ। এদিকে, তেহরান ইসরায়েলসহ উপসাগরীয় আরব দেশগুলোতেও হামলা চালিয়েছে, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।  এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি সৌদি আরবকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরান সবসময় সৌদি আরবকে সম্মান করে এসেছে এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তিনি স্পষ্ট করেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না; ইরানের সামরিক অভিযান মূলত তাদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।সূত্র: এএফপি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম