ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার (২৯ জানুয়ারি) গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। ভোরে কাজে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সৌদিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদে আসিরি সৌদি প্রেস এজেন্সিকে জানান, গত রোববার সকাল ছয়টার কিছু আগে মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। এদিকে জেদ্দায় ভারতের কনস্যুলেট এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ ঘটনায় শোক জানিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে করা পোস্টে জানান, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত। জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া তিনি জানান হতাহত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম