ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সৌদি আরবে রীতি ভেঙ্গে কাবা শরীফের গিলাফ পরিবর্তন হচ্ছে আজ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  4:32 PM

news image

মুসলিমদের পবিত্র দুই মসজিদ, মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী আজ শনিবার মক্কায় কাবার গিলাফ পরিবর্তন করা হচ্ছে। খবর বিবিসি বাংলার। এতদিন এটি ঈদুল আজহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন করা হতো। কিন্তু এবার হজের সময়ে ঐতিহ্য অনুযায়ী নয় জিলহজ তারিখে গিলাফ পরিবর্তন করা হয়নি। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারি বলছেন,

এবার রেওয়াজের ব্যতিক্রম করা হচ্ছে কারণ সেদেশের সরকার হিজরি সনকে গুরুত্ব দিয়ে গিলাফ পরিবর্তন করার কথা বলেছে। তিনি বলেন, হজের মূল আনুষ্ঠানিকতার দিনই হাজিদের উপস্থিতিতে গিলাফ পরিবর্তন করাটাই ছিল দীর্ঘকালের রেওয়াজ। ড. আবু ছালেহ বলেন, হজের সময় নতুন গিলাফ দেয়ার পর পুরোনো গিলাফ সাধারণত মুসলিম দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান কিংবা বিভিন্ন মুসলিম দেশের মসজিদকে উপহার হিসেবে দিয়ে সম্মানিত করা হতো। এবার কি করা হবে জানি না। কারণ বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো কিছু মুসলিম বিশ্বকে জানানো হয়নি। এদিকে সৌদি প্রবাসী একজন সাংবাদিক রুমী সাঈদ বলেন, পহেলা মুহররমে গিলাফ পরিবর্তনের ঘোষণা সরকারি ওয়েবসাইটে বিশেষ করে দুই প্রধান মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম