ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৬,  10:57 AM

news image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি। সৌদি পৌঁছে এখন পর্যন্ত চারজন হজযাত্রী মারা গেছেন। এরমধ্য রয়েছেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল,  দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান ও ময়মনসিংহের মো. সেরাজুল হক। হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। এছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। হজ বুলেটিনে আরো জানানো হয়, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছে ২৮৫০ জন। এছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছে ৬৯২২টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম