ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

সৌদি আরবে খুন: ৩০ কোটি টাকা ‘রক্তপণ’ পেল দুই বাংলাদেশি পরিবার

#

২১ ডিসেম্বর, ২০২৩,  4:36 PM

news image

সৌদি আরবে খুন হওয়া দুই বাংলাদেশির পরিবারকে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। হত্যাকারীদের কাছ থেকে এ অর্থ আদায় করা হয়েছে। অভিযুক্ত দুজনেই সৌদি নাগরিক। সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণের (রক্তপণ) বিনিময়ে তাদের মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার  সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিপূরণের টাকা এরই মধ্যে মিশনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। নিহত সাগর ও আবিরণের স্বজনদের কাছে সেই টাকা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবে রক্তপণ হিসেবে বাংলাদেশিদের দেওয়া এটিই সর্বোচ্চ পরিমাণ অর্থ।

রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. জাভেদ পাটোয়ারীর মধ্যস্থতার এ অর্থ আদায় হয়েছে বলে জানানো হয়। ২০০৬ সালের জুনে কুমিল্লার সাগর পাটোয়ারীকে সৌদি আরবের দাম্মামে ওমর আল-শাম্মার গুলি করে হত্যা করেন। অপর ঘটনায় ২০১৯ সালের মার্চ মাসে রিয়াদে নিয়োগকর্তা আয়েশা আল-জিজানির হাতে খুন হন গৃহকর্মী খুলনার আবিরণ বেগম। বিচারিক প্রক্রিয়ার পর সৌদি আরবের আদালত উভয় আসামির শিরশ্ছেদে মৃত্যুদণ্ডের রায় দেন। পরে সৌদি সরকার ও দোষীদের আত্মীয়দের পক্ষ থেকে সে দেশের আইনে রক্তপণের বিনিময়ে ক্ষমার জন্য আপিল করা হলে এবং নিহতদের নিকটাত্মীয়রা তাতে সম্মত হন। পরে সাগর হত্যার জন্য ৫১ লাখ সৌদি রিয়াল (প্রায় ১৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার  টাকা) এবং আবিরণকে হত্যার জন্য ৪৮ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (১৪ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা) দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম