ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

সৌদির সঙ্গে ১৮ চুক্তি ও স্মারক সই করলেন বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  2:11 PM

news image

সৌদি আরবের সঙ্গে ১৮টি চুক্তি ও স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি, যোগাযোগ, মহাকাশ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে চুক্তিগুলো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান সৌদি সফরে এগুলো সম্পন্ন হয়। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আল-আখবারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএস মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং-রেথিয়নের সঙ্গে চুক্তি করেছে সৌদি। মার্কিন স্বাস্থ্যসেবা কোম্পানি মেডট্রোনিক, ডিজিটাল ডায়াগনোস্টিক, আইকিউভিআইএর সঙ্গে স্মারক সই করেছে তারা। সৌদি বার্তা সংস্থার কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে ৫জি ও ৬জি প্রযুক্তি, ক্লিন এনার্জি প্রকল্প,  বেসামরিক পারমাণবিক শক্তি ও ইউরেনিয়াম চুক্তি হয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ প্রথম মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন বাইডেন। এতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্ব এবং সৌদির প্রতিরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম