ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সৌদিতে ৩৫ দেশের নারী ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

#

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫,  11:04 AM

news image

খেলাধুলায় শক্ত অবস্থান গড়ে তুলতে সৌদি আরব যে ধারাবাহিকভাবে বড় বিনিয়োগ করছে, তা আর নতুন কিছু নয়। ফুটবল, মোটরস্পোর্টের পর এবার দেশটি পেশাদার নারী ক্রিকেটেও পা রাখছে। নতুন এই উদ্যোগ তাদের ক্রীড়াঙ্গনে বৈচিত্র্য ও বিস্তারের আরেকটি বড় পদক্ষেপ।

বেসরকারি প্রতিষ্ঠান ফেয়ারব্রেক ও সৌদি ক্রিকেটের যৌথ উদ্যোগে ২০২৬ সাল থেকে সৌদি আরবে শুরু হবে উইমেনস ওয়ার্ল্ড টি-টোয়েন্টি চ্যালেঞ্জ—দেশটির প্রথম পেশাদার নারী ক্রিকেট টুর্নামেন্ট। এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নেবে ৩৫টিরও বেশি দেশের নারী ক্রিকেটার। প্রথম আসরটি চলবে দুই সপ্তাহব্যাপী এবং সম্ভাব্য সময় সেপ্টেম্বার বা অক্টোবর।

ফেয়ারব্রেকের নীতি অনুসারে খেলোয়াড় বাছাই হবে নিলাম ছাড়া, নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে। প্রতিযোগিতায় থাকবে ৬টি দল, প্রতিটিতে ১৫ জন করে ক্রিকেটার। পুরো টুর্নামেন্টে হবে ১৯টি ম্যাচ—রাউন্ড-রবিন পর্ব, এরপর দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল।

খেলোয়াড়দের বেতন কাঠামো এখনো চূড়ান্ত নয়, তবে ধারণা করা হচ্ছে—৩ বা ৪ স্তরের স্যালারি ক্যাটেগরি থাকবে। সেরা পারফর্মাররা দ্য হান্ড্রেড বা উইমেনস বিগ ব্যাশ লিগের সমমানের বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নারী ক্রিকেটে নতুন এই আসর আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট মানচিত্রে সৌদি আরবের উপস্থিতি আরও শক্তিশালী হবে। এর আগে ২০২৪ সালে জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের নিলাম। ভবিষ্যতে ইউএই’র আইএল টি-টোয়েন্টির কিছু ম্যাচও সৌদিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম