ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে পেট্রল-ডিজেল-অকটেনের মজুদ কত, জানালো জ্বালানি বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ দেশের বাজারে সোনার দামে বড় লাফ হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান ২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার আর্থিক লেনদেনে থাকছে অভিন্ন সাইবার নিরাপত্তা চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সৌদিতে যুবককে জবাই করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২২,  11:51 AM

news image

সৌদি আরবে নেওয়ার পর আকামা না হওয়ার অপরাধে সৌদি আরবের দাম্মাম প্রবাসী রাফিজুল ইসলাম ওরফে বাবু (২৬) কে ছুরিকাঘাতে হত্যা করে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে ঘাতক মনির। রাফিজুল ইসলাম ওরফে বাবু রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ফজের সরদারের ছেলে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে নিহত রাফিজুল ইসলাম ওরফে বাবুর বোন লাভলী আক্তার ও তানিয়া বলেন, গত রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে পাশের বাড়ির আফসার সরদারের স্ত্রী জহিরন বেগম বাড়িতে আসে। সে বলে তার জামাতা মনির বাবুকে মেরে ফেলবে, তোমরা কথা বলে তার সঙ্গে ঝামেলা শেষ করো। এ কথা শুনেই মোবাইল ফোনে বাবুর মা হাজরা বেগম ও বোনরা কথা বলার সময় ছুরি দিয়ে গলার কাছে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় বলে জানতে পেরেছি। আমরা হত্যাকারী মনিরের ফাঁসি চাই। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করি। নিহতের চাচা লিটন বলেন, রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাধবদিয়া গ্রামের আলাই প্রামাণিকের ছেলে মনির প্রামাণিককে সৌদি আরবে আড়াই মাস আগে নেয়। তার আকামা না হওয়ায় সে কারণে ক্ষিপ্ত হয়ে হত্যা করেছে। মনিরের শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সৌদি আরবে অবস্থানরত খুলনার বাসিন্ধা রিয়াজুল খান শওকত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বাংলাদেশ থেকে খবর পেয়ে দাম্মামে আসি। এখন ওই হত্যার স্থানে এসেছি। রাফিজুল ইসলাম ওরফে বাবুকে ছুরি দিয়ে কান থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম