ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সৌদিতে প্রথমবারের মতো বুলেট ট্রেনের চালক হচ্ছেন নারীরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৩,  7:54 PM

news image

প্রথমবারের মতো বুলেট ট্রেন চালানোর জন্য ৩২ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানিয়েছে সৌদি রেলওয়ে (এসএআর)। এ সাফল্য উদযাপন করতে টুইটার অ্যাকাউন্টে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২২ সালে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করেছেন এই ৩২ নারী। নববর্ষের দিনে প্রকাশিত ভিডিওতে প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, অগ্রগামী এই উদ্যোগের অংশ হতে পেরে তারা ভীষণ গর্বিত। তারাই দেশটির ইতিহাসে বুলেট ট্রেনের নারী চালকদের প্রথম ব্যাচ। তারা ট্রেন চালাতে উন্মুখ হয়ে আছেন। এক বছরের প্রশিক্ষণ শেষে ৩২ জন নারী এখন সৌদি আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে ৪৫৩ কিলোমিটার রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর দৌড়ে আছেন। তারাই প্রথম নারী, যারা সৌদি রেলওয়ের ট্রেন চালাতে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারীরা। এ ক্ষেত্রে নারীদের গাড়ি চালানোর ক্ষমতা বড় ভূমিকা পালন করেছে। ২০১৮ সালের আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। এতে তাদের চলাফেরা এবং কর্মজীবনের সুযোগ ছিল সীমিত। ২০১৮ সালের জুনে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সৌদি সমাজে তাদের ভূমিকায় একটি বড় পরিবর্তন এসেছে। তারপর থেকে সৌদি আরবের নারীদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি সরকার ভিশন-২০৩০ এর আওতায় লক্ষ্য পূরণে কাজ করছে বলে দেশটিতে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। সূত্র : আল অ্যারাবিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম