ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সৌদিতে গান না গাইতে জাস্টিন বিবারকে যে অনুরোধ জানাল খাসোগির বাগদত্তা

#

বিনোদন ডেস্ক

২২ নভেম্বর, ২০২১,  2:18 PM

news image

সৌদিতে গান না গাইতে জাস্টিন বিবারকে যে অনুরোধ জানাল খাসোগির বাগদত্তা খাসোগির বাগদত্তা হেতিজে ও জাস্টিন বিবার (ডানে) সৌদি আরবে জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের গান গাওয়া নিয়ে মুখ খুললেন সাংবাদিক জামাল খাসোগির বাগদত্তা হেতিজে চেঙ্গিস। এক খোলা চিঠিতে তিনি এ অনুরোধ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

চিঠিতে বিবারের উদ্দেশ্যে হেতিজে চেঙ্গিস লিখেছেন, ‘সৌদি আরবকে সুনাম ফিরিয়ে আনতে আপনার নাম ও মেধা ব্যবহার করতে দেবেন না। আমার ভালোবাসার জামালের খুনিদের জন্য আপনি গাইবেন না। দয়া করে সাড়া তুলুন এবং তার হত্যাকারীকে ধিক্কার জানান। আপনার কণ্ঠ কোটি কোটি মানুষ শুনবে।’ উল্লেখ্য, ডিসেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতা। সেখানেই গান গাওয়ার কথা রয়েছে জাস্টিন বিবারের। অনুষ্ঠানে তিনি ছাড়াও অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় অনেক তারকা। এই অনুষ্ঠান সামনে রেখে সরব হলেন সাংবাদিক জামাল খাসোগির বাগদত্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম