ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সৌদিতে একদিনে সাতজনের শিরশ্ছেদ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:28 PM

news image

একদিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২২ সালের পর এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার শিরশ্ছেদ করা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ ছিল। তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে যে তারা সবাই সৌদির নাগরিক হতে পারে। এর আগে ২০২২ সালের মার্চে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এ ঘটনায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল দেশটি। তবে সৌদির কর্তৃপক্ষের বক্তব্য হল- আইন ও কোরআনভিত্তিক শরীয়াহ শাসন অক্ষুন্ন রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য। বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। চলতি বছর এই নিয়ে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৭০ জন। সূত্র: মিডল ইস্ট আই, ভয়েস অব আমেরিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম