ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি

সৌদিতে ঈদ কবে জানা যাবে আজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৪,  10:36 AM

news image

সৌদি আরবে ঈদ কবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশটিতে এরই মধ্যে মুসলমানদের ঈদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে।  যদি দেশটির কোনো জায়গা থেকে আজ অর্ধচন্দ্র দেখা যায়, তাহলে পবিত্র রমজান মাস শেষে আগামীকাল দেশটির বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করবেন। খবর আল অ্যারাবিয়া।   গত শনিবার সৌদি সুপ্রিম কোর্ট একটি বিবৃতিতে নাগরিকদের চাঁদ দেখতে পাওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে খালি চোখে বা দূরবীন ব্যবহার করে যেভাবেই হোক নতুন চাঁদ দেখতে পারলে তা নিকটস্থ আদালত বা সেন্টারে অবহিত করতে বলা হয়েছে। সৌদি আরবে এ বছর রমজান শুরু হয়েছিল ১১ মার্চ। মাসব্যাপী সিয়াম সাধনায় মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করেন, যা ৩৫৪ বা ৩৫৫ দিনের এক বছর ১২ মাস নিয়ে পূর্ণ হয়। রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং এ মাসের শেষে উদযাপিত হয় ঈদুল ফিতর। সৌদি আরবে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ছুটি ঘোষণা করা হয়। কর্মীরা ৯ এপ্রিল থেকে পাঁচ দিন ছুটি পাচ্ছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম