ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

সৌদিতে আরও ৩ বাংলাদেশি হাজির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  1:51 PM

news image

সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হাজির মারা গেছেন। তারা হলেন ফারজিন সুলতানা (৪১), মোরশেদ হাসান সিদ্দিকী (৫৯) ও মমতাজ বেগম (৫০)। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ২২ জন বাংলাদেশি হাজি মারা যান। তাদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে, ফারজিন গত ১৪ জুলাই, মোরশেদ ১৬ জুলাই ও মমতাজ ১৭ জুলাই মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। পোর্টালের তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজিনের পাসপোর্ট নম্বর বিডব্লিউ ০৩৮৯৮৩০ ও হজ আইডি ০৫২৩০৫৪।

ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মোরশেদের পাসপোর্ট নম্বর ইই ০০৬৪৮৮৮ ও হজ আইডি নম্বর ৭০১৭৫০১। ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা মমতাজের পাসপোর্ট নম্বর ইই ০২১০২০০ ও হজ আইডি নম্বর ৮০৭২৯০৯। এদিকে সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। রোববার রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। হাজিরা গত ১৪ জুলাই থেকে দেশে ফিরতে শুরু করেন। শুরু থেকে এ পর্যন্ত ২৭টি ফিরতি ফ্লাইট এসেছে দেশে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩টি। গত ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম