ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সৌদিতে আটক ২৪ বাংলাদেশী নারী গৃহকর্মী উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  4:30 PM

news image

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আরআর শহর থেকে ২৪ বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ২৪ বাংলাদেশি নারী গৃহকর্মীকে একটি সৌদি রিক্রুটিং এজেন্সি অবৈধভাবে আটকে রেখেছে, এমন অভিযোগ পেয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদেরকে দ্রুত উদ্ধার করে দেশে প্রেরণ করার জন্য দূতাবাসের শ্রমকল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেন। এ প্রেক্ষিতে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে জানা যায়, সৌদি রিক্রুটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স এস আনোয়ার ওভারসিজের মাধ্যমে ওই নারী কর্মীদের সৌদি আরবে এনে সৌদি নিয়োগকর্তাদের বাসায় কাজে প্রেরণ না করে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদের কোনো চিকিৎসা প্রদান করা হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারীকর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা প্রদান করে। এরপর সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই ২৪ নারী গৃহকর্মীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করে। এ সময় তাদেরকে খাবার, পানীয় ও সুচিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত সৌদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হলে আইনশৃঙ্খলাবাহিনী তাদের এজেন্সি বন্ধ করে দেয়। উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম