ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান, ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৫,  1:56 PM

news image

রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।  বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জানিয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচার পাশাপাশি সেবনও করা হয়। সে কারণে আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম