ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৫,  11:55 AM

news image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম পর্ব। আজ সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ মহাসমাবেশ শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। পরে সকাল ১০টায় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এ পর্বে সারদেশ থেকে আগত জেলা-মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন। মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত আছেন। আজকের মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হবেন বলে আশা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা উৎসাহের সঙ্গে তা গ্রহণ করেছেন। আশা করছি, এ সমাবেশ জাতীয় নেতাদের মিলনমেলা হতে যাচ্ছে।’ তবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম