ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

সোমালিয়ায় রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২,  10:31 AM

news image

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সমুদ্র সৈকতের এক রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। দেশটির জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবার এক কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকার আবদিরাহমান বলেন, আমরা ছয় জনের মৃতদেহ ও গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নিয়ে গেছি। মোগাদিশুর ওই রেস্তোরাঁয় হামলার সময় সোমালিয়ার একজন পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা মোহামেদ আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, বোমা বিস্ফোরণের পর ওই রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

জঙ্গি সংগঠন আল শাদাব এই হামলার দায়ভার স্বীকার করেছে। এই সংগঠনের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, স্বধর্মভ্রষ্ট হওয়ায় তারা রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের টার্গেট করেছিলেন। জঙ্গি সংগঠন আল কায়েদার সহযোগী হিসেবে পরিচিত আল শাদাব মোগাদিশুতে এর আগেও সশস্ত্র হামলা চালিয়ে দাবি করছে, এটি সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোগাদিশুর দক্ষিণে সৈকতে সম্প্রতি যাত্রা শুরু করার পর ‘দ্য প্যাসকেটোরে’ নামের ওই রেস্তোরাঁ সি ফুডের জন্য ভোজনরসিকদের ভীষণ প্রিয় হয়ে উঠে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের প্রায়ই দেখা যেত ওই রেস্তোরাঁয়। পার্লামেন্ট নেতা নির্বাচন নিয়ে আফ্রিকার দেশটির রাজনীতিতে যখন নানা টানাপড়েন চলছে, তখনই এই হামলার ঘটনা ঘটেছে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইনপ্রণেতারা নতুন পার্লামেন্ট শুরু করতে বেশ লম্বা সময় নিয়েছেন। গত সপ্তাহে তারা শপথ নেওয়ার পর ঘোষণা দিয়েছেন তারা নতুন নেতা নির্বাচন করবেন শিগগির। এ নিয়ে দেশটিতে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। এর মধ্যেই গত ১৮ এপ্রিল সোমালিয়ার পার্লামেন্টে মর্টার হামলায় সাতজন গুরুতর আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম