ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে নিহত ২৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন, ২০২৩,  10:27 PM

news image

সোমালিয়ার নিম্ন শাবেলে অঞ্চলে একটি মর্টারের গোলা বিস্ফোরণে শিশুসহ প্রায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৩ জন। শুক্রবার অঞ্চলটির কোরিওলেই শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্তা বার্তা সংস্থা।  এর আগে স্থানীয় বাসিন্দারা ও কর্মকর্তারা  বার্তা সংস্থা রয়টার্সকে নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছিলেন। কোরিওলেই জেলার উপ প্রশাসক আব্দি আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘আজ (শুক্রবার) কোরিওলেই শহরের কাছে এই বিপর্যয় ঘটেছে। তারা মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে খেলছিল, সেটি তাদের ওপর বিস্ফোরিত হয়। এই এলাকা থেকে মাইন ও গোলা পরিষ্কার করার জন্য আমরা সরকার ও ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ করেছি।’ স্থানীয় বাসিন্দারা জানায়, অবিস্ফোরিত এসব গোলা নিয়ে শিশুদের সঙ্গে খেলা হয়, সোমালিয়ার যুদ্ধরত পক্ষগুলো এগুলো ব্যবহার করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম