ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  8:24 PM

news image

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনন্ত ৩০০ জন। শনিবার (২৯ অক্টোবর) দেশটির রাজধানী মোগাদিশুতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ কর্মকর্তা নুর ফারাহ’র বরাতে প্রতিবেদনে বলা হয়, দু’টি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। প্রথম বোমাটি আঘাত হানার পর অ্যাম্বুলেন্স ও লোকজন যখন হতাহতদের সরিয়ে নিতে আসে, তখনই দ্বিতীয় বিস্ফোরণটি হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম