ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সোমবার থেকে সিলেটে ট্রাক ধর্মঘট

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  3:06 PM

news image

সিলেটে পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রোববারের (৩০ অক্টোবর) মধ্যে পাথর উত্তোলনের সুযোগ দেয়া না হলে সোমবার থেকে সিলেট জেলায় লাগাতার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল জানান, পাথর কোয়ারি বন্ধ থাকায় পরিবহন মালিক-শ্রমিকসহ সবাই ঋণের জালে আবদ্ধ। আমরা এ নিয়ে বারবার প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি এবং গত ১৬ অক্টোবর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু আমাদের দাবির ব্যাপারে তারা কোনো কর্ণপাত করছেন না। তাই আমরা বাধ্য হয়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে পাথর কোয়ারি খুলে না দিলে সোমবার থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হবে। পরবর্তীতে এই কর্মসূচি পুরো সিলেট বিভাগে পালিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম