ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

সোনার ভ‌রি লাখ টাকা ছুঁই ছুঁই

#

০১ এপ্রিল, ২০২৩,  10:50 PM

news image

‌দে‌শের বাজা‌রে সোনার দা‌ম রেকর্ড পরিমাণ বা‌ড়ি‌য়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (১ এ‌প্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (২ এ‌প্রিল) থেকে কার্যকর করা হবে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়েছে।

যা এযাবৎকা‌লের স‌র্বোচ্চ দাম। দেশের বাজারে এর আগে কখনো এক ভরি সোনার দাম ৯৯ হাজার টাকা হয়নি।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেটের  দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকা করা হয়। সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে,২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে। আজ শ‌নিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি‌ক্রি হ‌য়ে‌ছে ৬৬ হাজার ৫৪৩ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম