ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সোনার দাম কমলো ভরিতে ২ হাজার ৯১৬ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  4:07 AM

news image

সোনার দাম সর্বোচ্চ উঠার পাঁচ দিনের ব্যবধানে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাজুসের বিজ্ঞপ্তির তথ্য মতে, সোনার দাম প্রতি ভরিতে দুই হাজার ৯১৬ টাকা কমানো হয়েছে। শুক্রবার (২৭ মে) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭৯ হাজার ৫৪৮ টাকা।

২১ ক্যারেটের ৭৫ হাজার ৯৩২ টাকা, ১৮ ক্যারেটের ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত ২১ মে ভালো মানের সোনা ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকায় বিক্রি হয়েছিল। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারসহ অন্যান্য মুদ্রার দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম