ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সোনারগাঁয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা: স্বামী সাইদুর গ্রেফতার

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  8:24 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার আসামী ঘাতক স্বামী সাইদুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কক্সবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ঘাতক সাইদুর রহমান উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের নুরুল ইসলাম প্রধান ওরফে সুধার ছেলে। প্রায় ১৫ বছর আগে আঁখির আক্তারের সঙ্গে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সস্তান রয়েছে। সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকেই স্ত্রী পরকীয়ায় জড়িত সন্দেহে প্রায়ই আঁখির সঙ্গে কলহ লেগেই থাকতো। এরই জের ধরে গত ২ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে আঁখির হাত-পা লোহার শিকল দিয়ে বেঁধে দুই ছেলের সামনেই লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাতে করে রক্তাক্ত জখম করে। এ সময় তাদের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে সাইদুর দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করে। পরের দিনে আঁখি আক্তারের পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম