ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

সোনারগাঁয়ে সাপের দংশনে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  10:44 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের দংশনে মো. কবির হোসেন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত কবির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাড়ির পাশে ঘাস কাটতে গেলে একটি বিষধর সাপ তার ডান পায়ে দংশন করে। দ্রুত তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ভাই নাইম হোসেন জানান, কবির হোসেন ছয়টি গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, আমরা মৃতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি তাকে বিষধর সাপে দংশন করেছিল। মরদেহ জরুরি বিভাগের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম