ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৫,  11:34 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১ জুন) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শম্ভপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের  উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল হোসেন শিশির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রইছ উদ্দিন, শাহাদাত হোসেন ও আমির হোসেন, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এবং মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, শম্ভুপুরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বিএনপি  সাধারন সম্পাদক নাসির, বিএনপি নেতা নুরুল হক, মাজহারুল ইসলাম, মামুন সরকার, সানোয়ার, জসিম উদ্দিন,মুক্তার হোসেন, সফরদ্দিন, আয়নাল হক, রূপচাঁদ, জহির ,যুবদল নেতা আমিনুল  ইসলাম মন্টুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মোনাজাত পরিচালনা করেন মূফতী তাহের আল কাদরী। পরে উপস্থিত সকলের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম