ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

#

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  11:47 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি (বুধবার) একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁ উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি  অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় পৃথকভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করে শহিদ বেধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাহ মো. সোহাগ রনি, আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপ, সোনারগাঁ থানা বিএনপি ,সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর, সোনারগাঁ থানা, সোনারগাঁ পৌরসভা, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, বিএনপি, বাসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ। এছাড়া সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম