ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৫,  2:58 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামক এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার কাঁচপুর পুরান বাজার রায়েরটেক গ্রামের এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাঁচপুরের পুরান বাজার এলাকার ইছাক মুন্সির ভাড়াটিয়া বাড়িতে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে সপরিবার বসবাস করেন। একই বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলীও। শিশুটির পিতা-মাতা উভয় গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। বৃহস্পতিবার বিকেলে ৩ টার সময়ে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করাকালীন সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে এক রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এমতাবস্থায় ওইবাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পান। পরবর্তীতে শিশুর বাবা-মা কর্ম হতে বাড়ি ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে। অভিযুক্তকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল হোসেন। তিনি বলেন, বাচ্চার বাবা-মা চাকরি থেকে ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি বাচ্চা জানিয়েছেন। পরে পিতা-মাতা অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে বিকেলে বাচ্চাটিকে ধাষণের চেষ্টা করেছিল বলে তাদের কাছে স্বীকারোক্তিও দিয়েছে। বাচ্চাটির পারিবারিকের কাছে তার ভাষ্য ছিল শয়তানে তাকে এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে। পরবর্তীতে বাচ্চার পরিবার এই ঘটনা সম্পর্কে ওই বাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের জানালে তারা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম