ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  11:09 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টস সংলগ্ন মল্লিকাপাড়ায় বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্সের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, যাত্রীবাহী একটি বাস উল্টে একজন যাত্রী মারা গেছেন। লাশটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম