ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

সোনারগাঁয়ে বৈদ্দারবাজারে মাছের আড়তে দূর্ধর্ষ চুরি

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  5:47 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্দারবাজারে মাছের আড়তে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । রপ্তানীর জন্য রাখা কয়েক লাখ টাকার চিংড়ি মাছ লুট করে নিয়ে গেছে চোরের দল । রোববার মধ্যরাতে বৈদ্দারবাজারে নৌ পুলিশ ফারির নিচে মেঘনা মৎস আড়তে এ চুরির ঘটনা ঘটে । আড়ৎ মালিক মাহাবুব আলম অভিযোগ করেন, রোববার রাতে বিদেশে রপ্তানী করার জন্য প্রায় ১৫০ কেজি চিংড়িসহ অন্যান্য মাছ প্যাকেটজাত করে আড়তে রেখে যান ।

সকালে সেগুলো শিপমেন্টের জন্য ঢাকায় পাঠানোর কথা । কিন্তু ভোরে মাহবুব আলমের ব্যবসায়িক পার্টনার মিলন মিয়া আড়তে গিয়ে দেখেন- তালা ভাঙ্গা ভেতরে কোন মাছ নাই । এতে তার প্রচুর পরিমানে ব্যবসায়িক ক্ষতি হয়েছে । কারণ বিদেশী বায়ার এই ঘটনা মেনে নিতে নারাজ । চুরি যাওয়া মাছের মুল্যমান আনুমানিক ২ দুই লক্ষ টাকা । ঘটনাস্থলের অদূরে আল মোস্তফা গ্রুপের একটি সিসি টিভি ক্যামেরা রয়েছে । চোরেরা চুরির আগে সেই সিসি টিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় । ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম