ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

সোনারগাঁওয়ে রিসাইকেল ইন্ডাস্ট্রিজের শুভ উদ্বোধন

#

২৩ এপ্রিল, ২০২২,  12:14 PM

news image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উন্নতমানের পরিবেশ বান্ধব ওয়েস্টিস রিসাইকেল ইন্ডাস্ট্রিজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টিপরদী এলাকায় মেঘনা ইকোনোমিক জোনের পেছনে কামারগাঁও এলাকায় এ রিসাইকেল ইন্ডাস্ট্রিজ কারখানার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাজী শাহ্ মোঃ সোহাগ রনির ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা শাহ জামাল তোতা মেম্বার। এ ওয়েস্টিস রিসাইকেল ইন্ডাস্ট্রিজ তৈরি করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ্ মোঃ সোহাগ রনি। সোনারগাঁও ও মোগরাপাড়া ইউনিয়নের মাদ্রাসার এবং সকল জামে মসজিদের ইমামগণ, শিক্ষার্থী ও ওলাময়েকেরাম দের উপস্থিতিতে কোরআন খতম এবং ইফতার মাহফিলের মাধ্যমে এ ইন্ডাস্ট্রিজ উদ্ভোধন করা হয়। উদ্বোধনের পর ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ্ মোঃ সোহাগ রনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো সোনারগাঁওয়ে একটি উন্নতমানের পরিবেশ বান্ধব ওয়েস্টিস রিসাইকেল ইন্ডাস্টিস করার, মহান আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি, তিনি আমার আশা পূরন করেছেন। আমি সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিঃ এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উদ্বোধন অনুষ্ঠান স্থলে আসার জন্য তিনি উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম