ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোনারগাঁওয়ে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

#

১৬ মে, ২০২২,  2:59 PM

news image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু নিজের ব্যর্থতা দায় স্বীকার করে উপজেলা আওয়ামীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আল মদিনা শপিংমলে অবস্থিত স্কাইলার্ক রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলন করে আওয়ামীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে তিনি পদত্যাগ ঘোষনা করেন আসন্ন আগামী ১৫ জুন আওয়ামীলীগ থেকে অষ্টম ধাপের নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে নিজের ব্যর্থতা দায় স্বীকার করেন।  এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বিগত ৬৫ বছর যাবত তার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদ আলী মিয়া সোনারগাঁও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৭০ সালে আওয়ামীলীগের নৌকা প্রতিকে (এম.সি.এ) নির্বাচিত হয়েছিলেন। তার চাতাতো ভাই বীরমুক্তিযোদ্ধা মোবারক হোসেন ১৯৭৩ ও ১৯৮৬ সালে ও তার ভাতিজা আব্দুল্লাহ আল কায়সার ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য এবং তার চাচাতো ভাই বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ২০০৯ ও ২০১৯ সালে নৌকা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এমনকি তিনিও ২০১১ ও ২০১৬ সালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এ ব্যাপারে সোনারগাঁও উপজেলার আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম বলেন, আমি এখনো পদত্যাগপত্র পাইনি। তবে শুনেছি সংবাদ সম্মলেন করে আরিফ মাসুদ বাবু আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম