ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সোনারগাঁওয়ে একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  11:13 AM

news image

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকেনমিক জোনের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। সোমবার (৪ জুলাই) সকাল ৭টায় উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনের একটি কার্টুন তৈরির কারখানায় প্রিন্টিং প্যাকেজিং ইউনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, ডেমরা, ঢাকা ও মণ্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ৭টায় ওই কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম