ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল

সোনারগাঁওয়ে জাতীয় দৈনিক দিন প্রতিদিনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২২,  10:40 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকাল ৫ টায় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার পারভেজের সভাপতিত্বে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে জন্মদিনের কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান ও সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তফিজুর রহমান মাসুম। এসময় আরও উপস্থিত ছিলেন,

দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি কামরুজ্জামান রানা, দৈনিক সবুজ নিশান নারায়ণগঞ্জ প্রতিনিধি এসএম মনির হেসেন, দৈনিক করতোয়া প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক ঢাকা টাইমস সোনারগাঁ প্রতিনিধি মোঃ ইমরান হোসেন,  দৈনিক মুক্ত খবর সোনারগাঁ প্রতিনিধি মোঃ শাহিন ,দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার লতিফুর রহমান দিপু, দৈনিক অধিকরণ সোনারগাঁও প্রতিনিধি মোতালেব প্রধান প্রমুখ। এসময় বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা। সেই সাথে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম