ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁওয়ে কন্টেইনার ভর্তি বিপুল মদ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২,  9:38 PM

news image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া মদের বড় ২টি চালানের কনটেইনার গাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আটক করা হয়েছে। এ সময় সাইফুল ইসলাম (৩২) ও মো. নাজমুল মোল্লা (২৩) নামে দুজনকে আটক করা হয়। শুক্রবার (২২ জুলাই) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে পুরাতন টিপরদি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দুইটি কনটেইনারসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নাগেরহাট গ্রামের মৃত শেখ জয়নুল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম ও একই জেলার শ্রীনগর থানার ষোল ঘর ভুইচিত্র গ্রামের মো. আক্কাস মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা।

আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয় বলে চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে।  দুইটি চালানের ইনভেন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। উচ্চ শুল্কের পণ্য হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হয়েছে এ দুটি চালানে। কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক জানান, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসের প্লাসের জন্য কাস্টম হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। দুইটি চালানে তরল মদ পাওয়া গেছে। র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি মাদকের দুটি বড় চালানের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে। সমস্ত কার্যক্রম শেষে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম