ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সোনাতলা প্রেসক্লাবে বিএনপি নেতা এম এ হান্নানের সংবাদ সম্মেলন

#

০১ ডিসেম্বর, ২০২৫,  10:52 AM

news image

সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি কথিত ফোনালাপকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে নিন্দা জানিয়েছেন পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান (বাটালু)। শনিবার সন্ধ্যায় সোনাতলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে এম এ হান্নান জানান, পাকুল্লা ইউনিয়নের বাসিন্দা রাশেদের মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে মাজেদুর রহমান জুয়েলের সঙ্গে কথোপকথনের একটি ভুয়া অডিও তৈরি করেছে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে তার ব্যক্তিগত সুনাম ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, “আমি মাজেদুর রহমান জুয়েলের সঙ্গে এমন কোনো আলাপ করিনি। আমাকে অপরাধী হিসেবে তুলে ধরতে একটি মহল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই মিথ্যা অডিও সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।” এম এ হান্নান আরও দাবি করেন, এ ধরনের অপপ্রচার তার ও তার দলের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম