ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সৈয়দপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত, ২ ঘণ্টা যানচলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৩,  11:27 AM

news image

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ কারণে রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৬টায় সৈয়দপুর বাইপাস সড়কের মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বোতলাগাড়ী ইউনিয়নের মুচিরহাট এলাকার তবিল উদ্দিনের ছেলে শামসুল হক। তিনি সৈয়দপুর পপুলার জুট মিলের শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, শামসুল বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অন্যদিক থেকে আসা বাইসাইকেলে আরোহী শামসুলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এদিকে ওই দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বামদিকের দোকানে ঢুকে গিয়ে সড়কে মাঝামাঝি অবস্থান নেয়। এ কারণে রংপুর-দিনাজপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম