ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২৪,  5:08 PM

news image

নিজ দেশের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি জোরদারে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর বৃহৎ আকারের সামরিক মহড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এই আহ্বান সামনে এলো।  চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভি অনুসারে, গত বৃহস্পতিবার পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করার সময় প্রেসিডেন্ট শি জিনপিং তার এই মন্তব্য করেন। তিনি বলেছেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত (এবং) নিশ্চিত করা উচিত যে, সৈন্যদের দৃঢ় যুদ্ধের সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেছেন, সৈন্যদের অবশ্যই তাদের কৌশলগত প্রতিবন্ধকতা অনুযায়ী যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে থাকে এবং সাম্প্রতিক বছরগুলোতে স্ব-শাসিত এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে। চীনের কমিউনিস্ট নেতারা জোর দিয়ে বলেছেন, তারা তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করতেও অস্বীকার করবেন না। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং বৃহস্পতিবার বলেছেন- চীনের সামরিক বাহিনীকে অবশ্যই দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ রক্ষা করতে হবে। সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম