ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সেলফি তুলতে গিয়ে যুবলীগ নেত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২১,  1:06 PM

news image

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫) মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে। পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি গণমাধ্যমকে জানান, ২৪ অক্টোবর ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান রুমানা। সেসময় তিনি ট্রেনের লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ ট্রেন চলে এলে দুর্ঘটনার শিকার হন তিনি। আজ রবিবার দুপুর ২টার দিকে পাবনা কামিল আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ট্রেন দুর্ঘটনার ১৩ দিন পরে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ রাজশাহী থেকে নিয়ে এসে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম