ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সেরা অধ্যক্ষ বরিশাল পলিটেকনিকের ড. রুহুল আমিন

#

০৮ জুন, ২০২২,  11:13 PM

news image

ক্যাপসনঃ জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন।


মাছউদ শিকদার: জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন (সিআইপিএস)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে তাকে প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ক্যাটাগরীতে শ্রেষ্ট নির্বাচিত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মানন্নয়নসহ প্রায় ২৩ টি বিষয়ের উপর যোগ্যতা বিবেচনা করে এই শেষ্ট্রত্ব নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে। ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন দিনাজপুর পলিটেকনিক থেকে ১৯৯১ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। এরপর ১৯৯৬ সালে ডুয়েট থেকে গ্রাজুয়েশন ও পরবর্তীতে আইইউসি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি চাটার্ড ইনস্টিটিউট অব প্রকিউটমেন্ট এন্ড সাপ্লাই কোর্স সম্পন্ন করেছেন। ২০০০ সালে শিক্ষক হিসেবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদান করেন। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদানের আগে তিনি কুষ্টিয়া ও চট্রগ্রাম পলিটেকনিকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই শ্রেষ্ট অধ্যক্ষ বলেন, এ কৃতিত্ব কলেজের ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের। তবে একজন ভাল শিক্ষক হতে হলে প্রথমে নিজের মধ্যে যতটুকু আছে দরদের সাথে তার সবটুকু দিয়েই কাজ করতে হবে। আগামীতে তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানকেও শ্রেষ্ট হিসেবে স্বীকৃতিদানে কাজ করবেন বলে জানান। অবশ্য সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম