ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দাম কমাবে অন্তর্বর্তী সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৪,  6:42 PM

news image

অন্তর্বর্তী সরকার পেট্রোল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে । সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কম দামে জ্বালানি তেল কিনতে পারবেন। তবে ডিজেল ও কেরোসিনের তুলনায় পেট্রোল ও অকটেনের দাম বেশি কমবে।  জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির সুত্রে জানা যায়, লিটার প্রতি অকটেন ও পেট্রোলে ৮ থেকে ১২ টাকা এবং ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি দেড় থেকে পৌনে দুই টাকা দাম কমাবে সরকার।  বিপিসির সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও সমন্বয় করা হবে। যে কারণে আগামী মাসে তেলের দাম কিছুটা কমবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে – সেটাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে।  বর্তমানে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত অকটেনের তুলনায় ডিজেলের দাম প্রতি ব্যারেলে তিন থেকে সাড়ে তিন ডলার বেশি। যে কারণে ডিজেলের দাম তুলনামূলক কম কমানো হবে। জানা গেছে, আজ ২৭ আগস্ট আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেলের দাম ৯১ দশমিক ২৫ মার্কিন ডলার। আর পরিশোধিত অকটেনের দাম ৮৮ ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম