ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

সেপ্টেম্বরে পদ্মা সেতু দিয়ে ট্রেনে বাড়ি ফিরবে দখিনের মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৩,  12:23 PM

news image

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেললাইনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে প্রকল্পের ৮৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙা রেলপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু প্রকল্পের রেললাইনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রেলপথে বসানো হচ্ছে টেলিকমিউনিকেশন ও সিগন্যাল বাতি। আর ৪টি স্টেশন ও ভাঙা জংশনের নির্মাণ কাজ বেশ জোরেশোরে এগিয়ে চলছে। সূত্রমতে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেলপথ নির্মাণের কাজ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৭৯ দশমিক ৩৩ শতাংশ ও মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৯৪ দশমিক ৯০ শতাংশ শেষ হয়েছে। দুই অংশ মিলিয়ে রেলপথ প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৮ শতাংশ। পদ্মা সেতু রেললিংক প্রকল্পের সহকারী প্রকৌশলী শাদমান শাহরিয়ার বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা-ভাঙা রেলপথ উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উদ্বোধন করার পর সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ২০১৯ সালে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হয়। ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। এর আগে, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। পরদিন ২৬ জুন সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম