ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সেন্টমার্টিনে মুষলধারে বৃষ্টি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৩,  10:27 AM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রবিবার ভোর থেকে কক্সবাজারের সেন্টমার্টিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এছাড়া বাতাসের গতিবেগ বেড়েছে। সঙ্গে পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। আব্দুল মালেক নামে সেন্টমার্টিনের এক বাসিন্দা বলেন, বাতাস বেড়েই চলেছে। জোয়ার আসা শুরু করেছে। সাগর খুবই উত্তাল। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বাতাসের গতি উত্তর-পূর্ব দিক। মাঝেমাঝে দিক পরিবর্তন হচ্ছে। আতঙ্কিত হয়ে আছে দ্বীপের প্রতিটি মানুষ। দ্বীপের অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে। বিদ্যুৎ না থাকার কারণে অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, এ মুহূর্তে সেন্টমার্টিন দ্বীপে স্বাভাবিক দিনের চেয়ে পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। তবে আতঙ্কের কোনো কারণ নেই। নৌবাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা না থাকলেও ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় এর গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম