ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরছেন বিকেলে

#

১৮ নভেম্বর, ২০২৩,  2:52 PM

news image

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকরা শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ফিরবেন। সংকেত উঠে যাওয়ায় সকালে কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাট থেকে পর্যটক ছাড়া সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৬ নভেম্বর সেন্টমার্টিনে প্রায় ৪০০ জন পর্যটক আটকা পড়েন। একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় আটকা পড়া পর্যটকদের ফেরাতে সকালে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।  জাহাজ চলাচল শুরু হয়েছে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন,আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের ফেরাতে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সবকিছু ঠিক থাকলে জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফিরাতে টেকনাফ থেকে একটি জাহাজ সেন্টমার্টিনে আসছে। এটা নিয়ে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম